ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধের জেরে কৃষককে ‘হত্যা’

নিহত মজিবুর রহমান (৫২) পৌরসভার হরিপুর মহল্লার নজরুল
ইসলামের ছেলে।

হরিপুরে বুধবার সকালে তিনি নিহত হন বলে সদর থানার ওসি মো.
মোজাফ্ফর হোসেন জানান।

ওসি বলেন, জমির সীমানা নিয়ে মজিবুর রহমানের সঙ্গে একই
এলাকার মোশারফ হোসেনের বিরোধ ছিল। সকালে মোশারফ লোকজন নিয়ে ওই জমিতে গেলে মজিবুর
রহমানও লোকজন নিয়ে তাদের বাধা দেন। একপর্যায়ে দুইপক্ষের হাতাহাতি হয়।

“মজিবুরকে ধাক্কা দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে চাঁপাইনবাবগঞ্জ
সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে
বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।