বুধবার তিতাসের এক ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার সকাল
৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গী-জয়দেবপুর এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ
বন্ধ রাখা হবে।
টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ
লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক এই গ্যাস বিভ্রাট হবে।
আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকের
গ্যাস সরবাহ বন্ধ থাকবে জানিয়ে তিতাস বলেছে, “(ওই সময়) এর পাশের এলাকাগুলোতেও
গ্যাসের চাপ কমে যাবে।”