ক্যাটাগরি

পান্তে মোহাবিষ্ট সৌরভ

একটি ইউটিউব আলাপচারিতায় শনিবার সৌরভকে জিজ্ঞেস করা হয় বর্তমান ভারতীয় দলে
তার প্রিয় ক্রিকেটার সম্পর্কে। ভারতের ইতিহাসের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সাবেক
ব্যাটসম্যান নাম বললেন কয়েকজনের।

“ দারুণ সব ক্রিকেটার আছে দলে। বোর্ডের সভাপতি হিসেবে বলা উচিত নয় আমার
প্রিয় ক্রিকেটার কে। ওরা সবাই দলের অংশ ও আমার প্রিয়। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার
ব্যাটিং উপভোগ করি আমি। রিশাভ পান্তের প্রতি আমি মোহাবিষ্ট, কারণ আমার মতে ও সত্যিকারের
ম্যাচ জেতানো ক্রিকেটার।”

“ জাসপ্রিত বুমরাহ ভালো, মোহাম্মদ শামি ভালো। শার্দুল ঠাকুরকেও আমার পছন্দ,
কারণ তার সাহস আছে ও শীর্ষ পর্যায়ে পারফর্ম করার তেজ আছে।”

ভারতীয় ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচিত
ছিলেন পান্ত। তবে গত অস্ট্রেলিয়া সফরে ও দেশের মাটিতে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে
এই কিপার-ব্যাটসম্যান নিজেকে প্রতিষ্ঠিত করেন দলের গুরুত্বপূর্ণ একজন হিসেবে। সম্প্রতি
শ্রেয়াস আইয়ারের চোটের কারণে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের নেতৃত্ব দেওয়া হয় পান্তকে।

২০১৯ আইপিএলে দিল্লির মেন্টর হিসেবে দায়িত্ব পালনের সময় পান্তের সঙ্গে নিবিড়ভাবে
কাজ করেন সৌরভ। পান্তের উচ্ছ্বসিত প্রশংসা নানা সময়েই শোনা গেছে তার কণ্ঠে।