রোববার সন্ধ্যায়
আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাম্মাৎ হালিমা
(২৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী এবং
তাদের এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানা।
ঘটনার সত্যতা নিশ্চিত
করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা আক্তার
মিলি জানান, ঝড়ে গাছ চাপা পড়ে মোসাম্মাৎ হালিমা ঘটনাস্থলেই মারা যান।
“হাসপাতালে আনার পথে
গুরুতর আহত তার শিশুকন্যা আফছানা মারা যায়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।”
আলফাডাঙ্গা উপজেলার
বুড়াইচ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিটু মোল্লা জানান, বুড়াইচ ইউনিয়নের
পাকুড়িয়া গ্রামের কাবিল মোল্লার মেয়ে হালিমা তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসার
সময় ঝড়ের কবলে পড়েন। একটি গাছের ডাল ভেঙে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই হালিমা মারা
যান।
স্থানীয়রা জানায়, নিহত
মোসাম্মাৎ হালিমা তার মেয়ে আফছানাকে নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের
শিরগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় রিকশাভ্যানে করে পাশের
বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়ায় তার বাবার বাড়ি উদ্দেশ্যে রওনা হন।
সন্ধ্যা ৭টার দিকে
কালবৈশাখী ঝড় শুরু হলে বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের
সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হালিমা মারা
যান।
স্থানীয়রা আফছানাকে
উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায।