ক্যাটাগরি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
জাহিদ মালেক ফলাফল প্রকাশ করবেন।

সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এ এইচ এম
এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “ফলাফল মোটামুটি
প্রস্তুত। কাল মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তা প্রকাশ করা হবে।”

গত শুক্রবার সারাদেশের ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এমবিবিএস
পরীক্ষায় অংশ নেয়। দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে অধীনে
৫৭টি কেন্দ্রে আওতায় ১ হাজার ৭৯২টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং
বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি।

এবার অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে
প্রতিটি আসনের জন্য ১৩ জনের বেশি প্রার্থী।

 
মেডিকেলের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী