বৃহস্পতিবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে তিনি বলেন, “আমরা মনে
করি না যে, ফেইসবুক, গুগল বা অ্যামাজনের মতো প্রযুক্তির
বৈশ্বিক কোম্পানিগুলো ভ্যাট ফাঁকি দিতে পারে।
“বাংলাদেশে তারা ভ্যাট
ফাঁকি দিচ্ছে বলে আমরা
মনেও করি না। তবে, আমাদের যদি মনে হয় আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন এসব প্রতিষ্ঠান
ভ্যাট ফাঁকি দিচ্ছে এমন মনে
হলে আমরা তাদের
বিরুদ্ধে অডিট করব।”
সাধারণভাবে সময় অনুযায়ী
বড় কোম্পানিগুলোর অডিট করা
হয় জানিয়ে তিনি বলেন, “যদি আমাদের
মনে হয় যে এসব কোম্পানি ভ্যাট ফাঁকি দিচ্ছে, তখনই আমরা অডিটের ব্যবস্থা করব।”
জাতীয় রাজস্ব বোর্ডের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি)
চালানের ১৬তম লটারির
ড্র অনুষ্ঠানে মান্নান জানান, কোভিড মহামারী পেছনে ফেলে এখন
ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে।
এপ্রিল মাসে ইএফডি
মেশিন থেকে প্রতিদিন
প্রায় কোটি টাকার
ভ্যাট সংগ্রহ হয়েছে জানিয়ে তিনি বলেন, “ইএফডি মেশিন থেকে মোট
৪০৫ কোটি টাকার
৩৫ লাখ টাকার
বিক্রি হয়েছে।
“এ মাসে মোট ২৯ কোটি ৩১ লাখ
৭৪ হাজার টাকার ভ্যাট জমা হয়েছে। ওই হিসাবে ইএফডি মেশিন থেকে প্রতিদিন
গড়ে ৯৭ লাখ
৭২ হাজারের বেশি ভ্যাট
সরকারের তহবিলে জমা হয়েছে।”
ভ্যাট
সংগ্রহের মাত্রাকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে আব্দুল মান্নান জানান, ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি বিভাগীয় শহরে এখন
পর্যন্ত প্রায় ৪ হাজার
৫৭৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।
এর জনপ্রিয়তা দিন দিন
বৃদ্ধি পাবে এবং
সরকারের লক্ষ্য পূরণ হবে
বলেও আশা প্রকাশ
করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা এবং সদস্য (কাস্টমস নীতি) মাসুদ সাদিকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএফডি চালানের লটারির ড্র
গত এপ্রিলের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এদিন লটারির ড্র অনুষ্ঠিত হয়।
পুরো মাসে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন, তাদের কেনাকাটার চালানপত্র কুপন হিসাবে লটারিতে ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়েছে।
লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
এনবিআরের দেওয়া লিঙ্কে https://nbr.gov.bd/uploads/news-media/EFDMS_Lottery_Result_May_2022.pdf লটারির ফলাফল জানা যাবে।
ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর।
এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যায়। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকির জন্য একটি সফটওয়্যারের মাধ্যমে এনবিআরের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকে ইএফডি মেশিন।
ইএফডি চালানের লটারির প্রথম ড্র অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি।