ক্যাটাগরি

বৃষ্টির আভাস শুক্রবারও

বৃস্পতিবার
ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি,
কুমিল্লা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া,
টেকনাফ, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে।

টানা
কয়েকদিন ধরে অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি রয়েছে।

আবহাওয়াবিদ
বজলুর রশীদ জানান, শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু
জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি
বলেন, “পরবর্তী ২৪ ঘণ্টায় আন্দামান ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
হতে পারে। এটি ধীরে ধীরে ঘনীভূত হবে। শনিবারের দিকে নিম্নচাপে রূপ নিতে পারে।”


আবহাওয়াবিদ জানান, নিম্নচাপে রূপ নিলে তাপমাত্রা বাড়ার প্রবণতাও থাকবে বিভিন্ন
এলাকায়। এসময় কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

“আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ
করছি। আগে লঘুচাপ হোক; তারপর ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপ হলেই তার গতিপ্রকৃতি
দেখে ঘূর্ণিঝড়ের শঙ্কা ও তৎপরবর্তী পরিস্থিতি দেখে পূর্বাভাস দেওয়া হবে।”

এদিকে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে
সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহেই বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে
এমন শঙ্কায় সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এপ্রিলের
শেষভাগে তাপদাহের পর ঈদের সময়ে ঝড়বৃষ্টি স্বস্তি এনেছে সর্বত্র। কয়েকদিন ধরে
বিক্ষিপ্ত বৃষ্টির পর এবার নিম্নচাপ-ঘূর্ণিঝড় আসছে।

মে
মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসেও আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে একটি বা দুটি
নিম্নচাপও সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এরমধ্যে এ মাসের প্রথম সপ্তাহে একটি
নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আগাম প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী